বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে স্বৈরাচারী সরকার – ফুটবলার আমিনুল হক

Reporter Name / ২০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

মোঃ মোজাম্মেল হক মনোহরদী, নরসিংদীঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, পতিত স্বেরাচারী সরকার গত ১৭ বছরে ক্রীড়াঙ্গনসহ সরকারী প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ধ্বংস করে ফেলেছিল। সেই ধ্বংসস্তুপ থেকে পুনরুদ্ধার করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা দিয়েছেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবে এই রূপরেখা।

(১৬ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

আমিনুল হক বলেন, দেশে এখন আর আওয়ামীলীগ নেই, সবাই বিএনপি হয়ে গেছে। যারা আমার ভাইদেরকে হত্যা ও গুম করেছে, ছাত্র গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি করে চালিয়েছে বাংলার মাটিতে তাদের জায়গা দেওয়া হবে। আর্ন্তবর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ স্বৈরাচারমুক্ত হলেও তাদের প্রেতাত্বারা সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে বহাল রয়েছে। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। দ্রুত তাদের অপসারণ করে বিচারের আওতায় আনার দাবি জানান।

আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, আরাফাত রহমান কোকো রাজনৈতিক পরিবারে জন্ম নিলেও তিনি রাজনীতিতে জড়াননি। তিনি খেলাধুলা থেকে শুরু করে সামাজিক ও মানবিক কর্মকান্ডে সবসময় নিয়োজিত ছিলেন। ক্রিকেট ও ফুটবলের উন্নয়নে তাঁর জীবদ্দশায় অসামান্য অবদান রেখে গেছেন।

তিনি বলেন, বিএনপি সবসময় সাম্য, সম্প্রীতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। মানুষের ভোটের অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউল হক রিয়াজ, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আল মামুন, মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বাছেদ মোল্লা ভূট্টো, মাহমুদুল হক, মিরপুর থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. ফিরোজ আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা রাজিব আহমেদ রাজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ সভাপতি ফজলুল কবির জুয়েল, মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শহিদুল হক, যুবদলের আহবায়ক নাদিম মাহমুদ বায়েজিদ, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাম্মির রহমান টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পু সরকার, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, বিপ্লব হোসেন, সাদেকুর রহমান সম্রাট আসলাম বক্স প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST