সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে এক সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা

Reporter Name / ১৪২ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ১০:২০ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার সামনেই হত্যার উদ্দেশ্যে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আশিকুর রহমানকে একদল সন্ত্রাসী

কুপিয়ে জখম করেছে। এ সময় সাথে থাকা আরও এক সাংবাদিক আহত হন। গত শনিবার (২৫ জানুয়ারী) রাতে এঘটনা ঘটে।

এঘটনায়  সোমবার (২৭ জানুয়ারী)  এই সাংবাদিকের স্ত্রী বাদী হয়ে টঙ্গীর বড়দেওড়া শিংবাড়ী এলাকার আবুল বাশার (জ্বীন হুজুর) এর ছেলে ইমরান মাজহারি ও তার ভাই ফোরকান মাজহারিসহ অজ্ঞাত নামা আরও ৩/৪ জনকে আসামী করে টঙ্গী পশ্চিম থানায় একটি এজাহার দায়ের করেন।

এজাহার সুত্রে জানা যায়, উত্তর আউচপাড়া খাঁ পাড়া রোডে টঙ্গী পশ্চিম থানার পূর্ব পাশে আতিকের চায়ের দোকানের সামনে সাংবাদিক আশিকুর রহমানের পরিবারকে নিয়ে অশালীন ভাষায় মন্তব্য করায় তাদের মাঝে কথা কাটাকাটি হয়। পরে ইমরান মাজহারি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এই সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালায়। ইমরানের হাতে থাকা লোহার ধারালো ছুড়ি দ্বারা হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের মাথায় ও গলায় এবং পিঠে আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ফোরকান সহ তাদের সঙ্গীয় অজ্ঞাত নামা সন্ত্রাসীরা প্রকাশ্যে  এলোপাতাড়ি কিল ঘুষি লাথি মারতে থাকে। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে এই সাংবাদিককে হত্যা ও গুম করার হুমকি দিয়ে চলে যায়।

সাংবাদিক আশিকুর রহমানের স্ত্রী জানান, গত ০২ দিন পূর্বে এই সন্ত্রাসীরা উনার স্বামীকে ফোন করে বিভিন্ন মন্তব্য, উশকানি মূলক কথা বার্তা ও গালিগালাজ করে। আমার স্বামী প্রতিবাদ করিলে উনার স্বামীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। সন্ত্রাসীদের আঘাতে আহত অবস্থায় ঘটনাস্থলে থাকা আশপাশের লোকজনের সহায়তায় উনার স্বামীকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসকরা সু-চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এঘটনায় উনার এজাহারের প্রেক্ষিতে সোমবার (২৭ জানুয়ারী) টঙ্গী পশ্চিম থানায় ৩০ নং মামলাটি রুজু হয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিসহ ন্যায় বিচার দাবি জানান।

এ বিষয়ে জিএমপি’র টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইস্কান্দার হাবিব জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST