রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে পাওনা টাকা চাইতে গেলে বন্ধুর হাতে বন্ধু খুন

Reporter Name / ১৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীতে পাওনা টাকা আদায় করতে গিয়ে ছুরিকাঘাতে সারোয়ার হোসেন (২৬) এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাত নয়টার দিকে টঙ্গীর পাগাড় টেক পাড়া নরেন্দ্র মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সারোয়ার হোসেন গাইবান্ধা জেলার সদরের ভাজনের খামার গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে পাগাড় এলাকার জনৈক সোহেলের ভাড়া বাসার(মেসে) একটি কক্ষে বাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সারোয়ার পেশায় একজন দিনমজুর ছিলেন। গত কয়েক মাস আগে বন্ধু ওমর ফারুককে এক হাজার টাকা ধার দেন তিনি। ইতোমধ্যে বেশ কয়েকবার পাওনা টাকা চাইলে বন্ধু ওমর ফারুক টাকা পরিশোধ করেন নি । বুধবার রাতে ফের পাওনা টাকা চাইলে সারোয়ারের মেসের পাশেই ধারালো ছুরি দিয়ে বুকে,পেটে ও হাতে জখম করে গুরুতর আহত করে পালিয়ে যায় ওমর ফারুক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত ওমর ফারুক(২৯) পলাতক রয়েছেন।

সারোয়ারের বন্ধু পাবেল বলেন, ওমর ফারুকের কাছে  সারোয়ার ১ হাজার টাকা পেতো। বুধবার আমাদের ঘুড়তে যাবার কথা ছিলো। তাই পাওনা টাকা চাইতে গেলে ওমর ফারুক সারোয়ারকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে আমরাও হাসপাতালে এসেছি।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রাবেয়া বিনতে রিয়াজ বলেন, হাসপাতালে আসার আগেই সারোয়ারের মৃত্যু হয়েছে। মরদেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। সারোয়ার টঙ্গীতে একাই বাস করত বলে তার পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST