সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ছেলের বউয়ের কাছে গয়না-টাকা জমা দিয়ে আত্মহত্যা শ্বাশুড়ির

Reporter Name / ১৫১ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন

শ্রীপুর,(গাজীপুর) প্রতিবেদকঃ

গাজীপুরের শ্রীপুরে আমেনা খাতুন নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার বরমী ইউনিয়নের পূর্ব গিলাশ্বহর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমেনা খাতুন (৫৫) ওই গ্রামের অটোচালক শফিকুল ইসলাম শফিকের স্ত্রী।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আমেনা। রোববার ভোরে স্বামী অটোরিকশা নিয়ে বাইরে চলে যান। এসময় নিজের গয়না ও কিছু টাকা ছেলের বউয়ের কাছে রেখে বাইরে বেড়াতে যাবেন বলে জানান আমেনা। পরে নিজের ঘরে গিয়ে বাঁশের আড়ার সঙ্গে রশিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এর কিছুক্ষণ পরে পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে তার লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তারা আরও জানায়, বেশ কিছুদিন ধরেই পারিবারিক নানা বিষয় নিয়ে মান অভিমানে মানসিক চাপে বিকারগ্রস্ত ছিলেন আমেনা। হয়তো এ কারণেই আত্মহত্যা করেছেন তিনি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন,’ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। প্রাথমিক আলামত দেখে বুঝা যায় এটি একটি আত্মহত্যা। পারিবারিক মান অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা যায়। উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল মুক্তবার্ত প্রতিদিনকে বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST