বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় পাগলা কুকুরের আতংক : কামড়ে আহত ৩৭

Reporter Name / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় এক ঘণ্টায় পাগলা কুকুরের কামড়ে ৩৭ জন আহত হয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এসেছেন। আহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধসহ কয়েকজন রয়েছেন। এ হাসপাতালে তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ৬ জনকে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত উপজেলার রামপুর, ত্রিমোহনী, পেওরাইট, আনজাবো, মালোয়ারটেক এবং পিরোজপুর গ্রামের বিভিন্ন জায়গায় পাগলা কুকুর আক্রমণ করে।

এ দিকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় পাগলা কুকুরের কামড়ে আহত বাকি ২৮ জনের মধ্যে কেউ স্থানীয় ফার্মেসিতে এবং কেউ জেলা শহরের গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছেন। উপজেলায় পাগলা কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন, কাপাসিয়া উপজেলার আনজাব গ্রামের জুয়েনা ও তার মেয়ে, একই গ্রামের মানিক মিয়া, ইউনিটি মডেল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাছলিমা আক্তার, একই গ্রামের সেলিম ও তার স্ত্রী, রামপুর গ্রামের মতিউর রহমান ও শহিদুল্লাহ, কবির হোসেন ও তার স্ত্রী শাহনাজ এবং ছেলে লিমনসহ আরও অজ্ঞাত।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগ সূত্র জানায়, সোমবার সকালে হাসপাতালে একসঙ্গে অনেক আহত রোগী এসেছেন। তারা সবাই কুকুরের কামড় খেয়ে আসেন। কুকুর কারো হাতে, কারো পায়ে কামড় দিয়েছে। কুকুরের কামড়ে আহত অন্তত ৩৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় আহত অনেকে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চলে গেছে। একজন নারী রোগির হাড় বের হয়ে গেছে। কুকুরের কামড়ে সংক্রমণ এবং জলাতঙ্কের ঝুঁকি থাকায় চিকিৎসক সবাইকে প্রয়োজনীয় ভ্যাকসিন নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা কফিল উদ্দিন মেম্বার বলেন, আমরা রাস্তায় বের হতেও ভয় পাচ্ছি। কোনো কিছু বুঝে ওঠার আগেই কুকুর দৌড়ে এসে কামড় দিচ্ছে। বিশেষ করে সোমবার ভোর বেলায় আমার স্ত্রী ও সন্তানকে কামড় দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ উপজেলার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের উপদ্রব বেড়ে গেছে। এসব কুকুর হঠাৎ করে পথচারীদের আক্রমণ করে তাদেরকে কামড় অথবা খামচি দিয়ে আহত করছে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় ৯ জনের মধ্যে ৬ জনকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আতিকুর রহমান বলেন, গত তিন বছর আগে উপজেলায় কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ইতোমধ্যে ভেটেরিনারী সার্জন আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST