এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):
দাতাদের সম্মানার্থে জীবিতদের কল্যাণ ও মৃতদের মাগফিরাত কামনায় উপজেলার বারিষাব ইউনিয়নের বারাব পুরাতন বাজারে জনতার বন্ধু ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১ মার্চ শনিবার অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ২ টি হাফিজিয়া মাদরাসা ও এলাকার ৫ টি মসজিদের মুসল্লিদের এবং সংগঠনের কমিটি, সদস্য, রক্তদাতা ও শুভাকাঙ্খীদের সহ মোট ৫০০ মানুষের ইফতার এর আয়োজন করা হয়েছিলো। প্রতি বছরই জনতার বন্ধু ফাউন্ডেশন পবিত্র রমজান মাসে সকল শ্রেনী পেশার মানুষদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের পরিচালনা কমিটি রক্তদাতা শুভাকাঙ্ক্ষী ও এলাকার মুসল্লিবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।
জনতার বন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি শরিফ উদ্দিন তাহার বক্তব্যে বলেন, জনতার বন্ধু ফাউন্ডেশন ১৪ টি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানব সেবায় দীর্ঘ ৬ বছর যাবৎ কাজ করে আসছে। সমাজের যে সকল যুবকরা মানব সেবায় কাজ করতে ইচ্ছুক তাদের সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন আজকের ইফতার মাহফিলে সংগঠনের অনেক সদস্যদের পিতা উপস্থিত আছেন আপনারা দেখেন আপনাদের ছেলেরা একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠার জন্য মানব সেবায় কাজ করে যাচ্ছেন। এবং আপনাদের ছেলেরা সমাজের ও মানুষের কল্যােণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। আরো বলেন এই ইফতার ও দোয়া মাহফিলকে বাস্তবায়নের জন্য কমিটির সদস্য ও সংগঠনের যে সকল শুভাকাঙ্ক্ষী বৃন্দ আর্থিক সহযোগিতা করেছেন সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে তিনি, সংগঠনের সকলের জন্য দোয়া চেয়ে তাহার বক্তব্য শেষ করেন।