শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আমেরিকাতে বাংলাদেশী নারী খুন বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ১৪২ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫, ৭:৩৮ পূর্বাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গী এলাকার আমেরিকাতে বসবাসরত বাংলাদেশের এক মেয়ে গত ২ এপ্রিল ২০২৫ ইং তারিখে ফ্লোরিডা শহরে খুন হন । তার খুনের বিচারের দাবিতে গতকাল শুক্রবার গাজীপুরের টঙ্গীতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় নিহতের বিচারের দাবি ও খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

মানববন্ধনে নিহতের পরিবারের লোকজন জানান, মনিকা ইসলাম খাদিজার স্বামী রাশেদুল ইসলাম সোহেল ও দেবর শহিদুল ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। হত্যাকাণ্ডের মূল আসামি এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাহিরে এমনকি নিহতের পরিবারের অন্যান্য সদস্যদের নানাভাবে হুমকি এবং ভয়ভিতি দেখাচ্ছে। স্থানীয় প্রশাসনের কোন সহযোগিতা না পাওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের পরিবারবর্গ ও এলাকাবাসী। নিহতের বড় বোন জানান, বিগত ৩১শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখে মনিকা ইসলাম খাদিজাকে ফ্লোরিডায় তার ব্যবসা প্রতিষ্ঠানে পিস্তল দেখিয়ে মৃত্যুর হুমকি দিয়ে থাকে এই ঘটনায় তাৎক্ষণিক ওইখানে একটি জিডি করা হয়েছে। পরবর্তীতে ২ এপ্রিল ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার দেবর তাকে ডেকে নিয়ে হত্যা করে, এই ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে উক্ত ঘটনার দিন একটি হত্যা মামলা দায়ের করেন । এলাকাবাসীর দাবি খাদিজা খুব ভালো মনের একজন মানুষ ছিলেন । এলাকার সাধারণ মানুষের যে কোন বিপদ আপদে পাশে থাকতেন। অনেক অসহায় মানুষের সহযোগিতা করতেন। মানববন্ধনে এলাকাবাসী আরো দাবি করেন খুনিরা গ্রেপ্তার না হলে রাস্তা অবরোধ সহ বড় ধরনের কর্মসূচি দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST