শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে কবরস্থানের গেট ভেঙে প্রাণ গেল ট্রাক্টর চালকের 

Reporter Name / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব বনগাঁও পাঁচপীর কবরস্থানের গেট ভেঙে পড়ে হযরত আলী (৩২) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাণীশংকৈল থানার এসআই আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা সকালের সময় প্রতিনিধিকে নিশ্চিত করেন। নিহত হযরত আলী উপজেলার টেকিয়া মহেষপুর এলাকার ইউসুফ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব বনগাঁও পাঁচপীর কবরস্থান উঁচু করার জন্য সরকারিভাবে মাটি ভরাটের কাজ চলছিল। ঘটনার দিন দুপুরে হযরত আলী তার ট্রাক্টর দিয়ে ওই কবরস্থানে মাটি সরবরাহ করার সময় গেটের সাথে ট্রাক্টরের ধাক্কা লাগলে গেটটি ভেঙে ট্রাক্টরের উপর চাপা পড়ে। এতে চালক হযরত আলীও চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজ আলম তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আশরাফুল আরো জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST