বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে দুই ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name / ১৯৯ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

টঙ্গীত পুলিশের বিশেষ অভিযানে গতকাল রাতে টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় মোটরসাইকেল দিয়ে ছিনতাই করার সময় সুইচ গিয়ার চাকু ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: গাজীপুর জেলার গাছা থানার ঢাকা বঙ্গবন্ধু কলেজ চান্দরা এলাকার হুমায়ুন খান, মো: তিতাস খান (৩৪), নাটোর জেলার সিংড়া থানার বড় চৌগ্রাম এলাকার মৃত আজাহার প্রামাণিকের ছেলে মো: আলিফ (৩৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে টঙ্গী ও আশপাশের এলাকায় সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের টার্গেট করে ছিনতাই চালিয়ে আসছিল। বিশেষ করে রাতের বেলায় এবং ভোরের দিকে তারা ছিনতাই করত। তারা বিভিন্ন সময়ে মোবাইল ফোন, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত। ধৃত আসামি মো: তিতাস খান (৩৪) এর নামে বিভিন্ন থানায় ১২ টি মামলা আছে এবং মো: আলিফ (৩৬) এর নামে বিভিন্ন থানায় ৪ টি মামলা আছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, টঙ্গীর মিলগেট ও বাটা গেট ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এ ছিনতাইকারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আসামিদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST