শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পিতার গরু চুরি করে বিক্রি করল ছেলে: উদ্ধার করলেন ইউপি চেয়ারম্যান

Reporter Name / ১৪৭ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১:১৯ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে এক হৃদয়বিদারক ঘটনার অবসান ঘটিয়ে ৫ দিন পরে একজন ইউপি চেয়ারম্যান উদ্ধার করলেন এক বৃদ্ধ পিতার চুরি হওয়া গরু, যা চুরি করে বিক্রি করছে তাঁরই নিজের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়ননের কশিগাড়ি (মোদাগাড়ি) গ্রামে।
মঙ্গলবার ( ১০ জুন) সকালে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদে মূল মালিকের কাছে ৩ টি গরু হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কেশরগাড়ি গ্রামে বৃদ্ধ আবুল হোসেন দীর্ঘদিন ধরে ৩ টি গরু লালন-পালন করে আসছিলেন। হঠাৎ করে গত কয়েকদিন পূর্বে তার স্ত্রী সঙ্গে পারিবারিক সমস্যা দেখা দেয়। এর প্রেক্ষিতে ৩ টি গরু ও কিছু আসবাবপত্র নিয়ে তার ছেলের বাসায় উঠেন। ছেলের বাড়িতে কিছু দিন কাটানোর পরে নিজ বাড়িতে ফিরে যেতে চান আবুল হোসেন। এর পরেই গোয়াল ঘর থেকে নিখোঁজ হয়ে যায় ৩ টি গরু । প্রথমে গরু চুরি হয়েছে ভেবে চিন্তিত হয়ে পড়েন বৃদ্ধ। পরে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন, তাঁরই ছেলে আল-আমিন গরুটি চুপিসারে বিক্রি করে দিয়েছেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে ছুটে যান এবং তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন। চেয়ারম্যানের হস্তক্ষেপে ৫ দিন পরে ৩টি গরুটি উদ্ধার করা সম্ভব হয় এবং তা বৃদ্ধ পিতা আবুল হোসেনের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একজন পিতার সাথে ছেলের এমন আচরণ কাম্য নয়। আমরা সামাজিকভাবে এধরনের কাজ এবং মাদকের বিরুদ্ধে অবস্থান নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST