বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

শ্রীপুরে এটিএম বুথে ধর্ষণকারী নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name / ১৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৬:০৫ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুরে আলোচিত ডাচ্ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথের ভেতরে পোশাক কারখানার শ্রমিক এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে আসামি লিটন মিয়াকে (৪০) গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। তিনি ওই বুথের নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল বারিক।

তিনি জানান, মামলা দায়েরের পর থেকেই লিটনকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করে। বিভিন্ন সময় স্থান পরিবর্তন করছিলেন তিনি। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে তাকে গতকাল সোমবার (১৬ জুন) গ্রেফতার করা হয়। আজ লিটনকে আদালতে তোলা হবে।

এদিকে কিশোরী ধর্ষণ মামলার আসামি মো: লিটন মিয়া ময়মনসিংহের পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত আবদুল আউয়ালের ছেলে। তিনি শ্রীপুরের মুলাইদ গ্রামের আতাব উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন এবং ফাস্ট সলিউশন লিমিটেড নামে একটি নিরাপত্তা প্রহরী নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে ডাচ্ বাংলা ব্যাংকের ওই এটিএম বুথে দায়িত্বে ছিলেন।

ভুক্তভোগী কিশোরীর পরিবার ও পুলিশ জানায়, টাকা উত্তোলনের সূত্র ধরে শ্রীপুরের এমসি বাজার এলাকার তালহা স্পিনিং মিলের সামনে অবস্থিত এটিএম বুথের নিরাপত্তা কর্মী লিটনের সঙ্গে তার পরিচয় হয়। স্থানীয় একটি কারখানায় মাসিক ছয় হাজার টাকা বেতনে কাজ করত ওই কিশোরী। লিটন তাকে বেশি টাকা বেতনের চাকরি দেওয়ার লোভ দেখায়।

রবিবার (১৫ জুন) সকাল ৬টায় তার (মেয়েটির) বাবার মোবাইলে ফোন দিয়ে বাবা ও মেয়েকে বুথে ডেকে নেয় লিটন। পরে ‘ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন’ বলে ভেতরের একটি কক্ষে মেয়েকে বসিয়ে রেখে বাবাকে চলে যেতে বলে। এর মাঝে ভুক্তভোগীর বাবা মেয়ের চাকরি সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে লিটন তাকে বাড়ি পাঠিয়ে দেন।

প্রায় চার ঘণ্টা পর, সকাল ১০টার দিকে কক্ষে একা পেয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে লিটন। পরে তাকে বাড়ি পাঠিয়ে দিলে সে রাস্তাতেই বাবাকে ঘটনা জানায়। পরে মামলা দায়ের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST