বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে সাংগঠনিক কঠোর ব্যবস্থা — শাহ রিয়াজুল হান্নান

Reporter Name / ১৫৪ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫, ৬:১৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বলেছেন, দলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কেউ হউক কোন ছাড় দেয়া হবে না। ইতিমধ্যে দুই একটা নজির সৃষ্টি করা হয়েছে। বিএনপি জনগণের দল হিসাবে সৃষ্টিলগ্ন থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করছে। বিগত আওয়ামী ফ্যাসিবাদী দল জনগণের চরম দুর্ভোগের কারণ হয়েছিল। বিএনপি গণতন্ত্রমনা জনগনকে নিয়ে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। একদলীয় বাকশালী কায়দায় তামাশার নির্বাচন করে জনগণের অধিকার হরণ করা হয়েছিল। বিএনপি যতোবার বিজয়ী হয়েছে, জনগণের প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। দীর্ঘদিন পর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটাধিকার প্রয়োগের জন্য সাধারণ জনগণ উন্মুখ হয়ে আছে। তাই দলের প্রত্যেকটি নেতাকর্মীকে ভোটের জন্য সাধারণ জনগণের কাছে যেতে হবে। জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণ মূখ ফিরিয়ে নিলে কোন কাজ হবে না। তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দদের কর্মকাণ্ড পর্যালোচনা করে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। জনগণের তোপের মুখে আওয়ামীলীগ তাদের বন্ধু রাষ্ট্রে পালিয়ে গেছে। আর তাই বিজয় সুনিশ্চিত ভেবে বসে থাকলে চলবে না। ভালো ব্যবহার ও নির্বাচনী কৌশল ঠিক করে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। তাহলেই বিজয় অর্জন করা সম্ভব হবে। ২৮ জুন শনিবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি আয়োজিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি” শীর্ষক কর্মশালায়-২০২৫ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

কাপাসিয়া সদরে অবস্থিত ‘মডিউল কনভেনশন সেন্টারে’ আয়োজিত দিনব্যাপী কর্মশালায় উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ফ ম মমতাজ উদ্দীন রেনু সভাপতিত্ব করেন। ৩১ দফা শীর্ষক কর্মশালার প্রধান সমন্বয়কারী মোঃ মাজহারুল হক আনুষ্ঠানিক ভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কর্মশালায় সংশ্লিষ্ট তৃণমূল নেতৃবৃন্দের অংশগ্রহণে উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা পরিচালনা করেন।

কর্মশালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে পরিবর্তনের জন্য তরুণদের ক্ষমতায়ন এই বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জাফর আলম। নির্বাচনে সাধারণ ভোটারদের কিভাবে উদ্বুদ্ধ ও আগ্রহী করা যায় তা প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত বিশ্লেষণ করে দেখান। এতে বাস্তবসম্মত নির্বাচনী বিভিন্ন ধারনা প্রদান করেন।
নির্বাচন পরিচালনায় বিভিন্ন কলাকৌশল এবং করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কমিউনিটি সংগঠক ও প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আহমেদুল হক। এর আগে কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ সিদ্দিক হোসাইন।

কর্মশালায় উপজেলা বিএনপির ১১ টি ইউনিটের অন্তর্ভুক্ত ৯৯ টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের ৫’শতাধিক তৃণমূল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST