বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ব্যবস্থা এখনো অপরিবর্তিত: নাহিদ ইসলাম

Reporter Name / ১৪৬ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:০০ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখনও সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, আর দখলদারিত্বের চিত্র বিদ্যমান।”

বুধবার (২ জুলাই) বিকেল ৩টায় কুড়িগ্রামের ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’র সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা একটি বৈষম্যহীন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এখনও তা বাস্তবায়িত হয়নি। কুড়িগ্রামের মতো এলাকার প্রান্তিক মানুষের উন্নয়ন না হওয়া পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ গঠন সম্ভব নয়।”

তিনি তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে বলেন, “তিস্তা প্রকল্প নিয়ে কোনো ধোঁয়াশা বা টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। বাস্তবসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, যাতে কুড়িগ্রাম উন্নয়ন থেকে বঞ্চিত না হয়।”

কুড়িগ্রাম সম্পর্কে তিনি বলেন, “বৈষম্য, অবহেলা, দুর্দশা ও বঞ্চনার আরেক নাম কুড়িগ্রাম। এ জেলায় শতাব্দীর পর শতাব্দী ধরে উন্নয়ন থেকে পিছিয়ে রাখা হয়েছে। আর এ অবস্থা পাল্টাতেই নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির জন্ম হয়েছে।”

এর আগে, দুপুর সাড়ে ১২টায় ‘জুলাই পদযাত্রা’ নিয়ে এনসিপি নেতাকর্মীরা রংপুর থেকে কুড়িগ্রামের রাজারহাটে প্রবেশ করেন। সেখান থেকে পদযাত্রা ত্রিমোহনী বাজার অতিক্রম করে ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে গিয়ে সমাপ্ত হয়।

রাজারহাটে অনুষ্ঠিত এক পথসভায় নাহিদ ইসলাম ঘোষণা দেন, “আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা ‘বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার’ ঘোষণা করবো। গণঅভ্যুত্থান ব্যর্থ করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের প্রতিরোধ ও প্রতিহত করবো সেই দিন।

পদযাত্রায় আরও অংশ নেন—এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সাংগঠনিক সদস্য সামান্তা শারমিনসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST