বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নিষিদ্ধ ছাত্রলীগ নিয়ে মানববন্ধনের অভিযোগ ব্যবসায়ী বজলুর রহমানের বিরুদ্ধে

Reporter Name / ১৩৪ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৭:৪৮ পূর্বাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের উপস্থিতিতে মানববন্ধনের আয়োজন এবং ছাত্রদল নেতার বিরুদ্ধে সাজানো মামলার অভিযোগ উঠেছে এক তৈল ব্যবসায়ী বজলুর রহমানের বিরুদ্ধে। শুক্রবার (৪ জুলাই) সকালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের দাবি, মানববন্ধনে বজলুর রহমান ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত কয়েকজন ছাত্রলীগ নেতা অংশ নেন। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণ বলেন, “ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম খান দীর্ঘদিন ধরে দলে সক্রিয়। তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে একাধিকবার হয়রানির শিকার হয়েছেন। একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয় করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করেছে এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের দিয়ে মানববন্ধন করাচ্ছে।”

ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম খান নিজেও অভিযোগ করে বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং অপপ্রচারে লিপ্ত একটি মহল। আমি এসবের তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানাই।”

অন্যদিকে মানববন্ধনের আয়োজক বজলুর রহমান বলেন, “আমার বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের প্রতিবাদে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে মানববন্ধন করি। সেখানে কোনো ছাত্রলীগ নেতা ছিল না।”

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাজুল ইসলাম খান গাজীপুর মহানগর ছাত্রদলের ৫১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। সম্প্রতি তার পিতা অসুস্থ হওয়ায় তিনি পারিবারিক কনস্ট্রাকশন ব্যবসার দায়িত্ব নেন। ব্যবসায়িক কারণে বজলুর রহমানের সঙ্গে তার যোগাযোগ ছিল। একপর্যায়ে কাজ না দেওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যা পরে মারামারির পর্যায়ে গড়ায়। এই ঘটনার জের ধরেই বজলুর রহমান গত ৩০ জুন মিরাজুলের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “মানববন্ধনের বিষয়টি আমরা পরে জানতে পেরেছি। সেখানে নিষিদ্ধ কোনো ছাত্রলীগ নেতা উপস্থিত ছিলেন কিনা, তা আমাদের জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST