মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে

Reporter Name / ১২৭ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যারা জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না, যারা জনগণের ভোটে বিশ্বাস করেনা,তাদের কষ্ট লাগে। তারা বিশ্বাস করে ওই প্রসাশন অথবা আইন শৃঙ্খলা বাহিনীর উপর অথবা পেশী শক্তির উপর।বিএনপি জনগণের দল। বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। জনগণই সিন্ধান্ত নিবে আগামী দিনে কাদের সেবা করার সুযোগ দিবে।

রোববার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর সহযোগিতায় দিনাজপুরের ঘোড়াঘাটে বৃক্ষ রোপন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা ও পৌর বিএনপির এর অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী সভাপতিত্বে ও পৌর বিএনপি সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য, একটি পৌরসভার এবং ৪টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে ১৪ হাজার বিভিন্ন ধরনের ফলজ,বনজ ও ঔষধি গাছ বিতরণ করেন। এসময় তিনি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পাশে তিন গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

জাহিদ হোসেন বলেন, বিগত সময়ে জনগণ সঠিক ভাবে ভোট দিতে পারেননি। সেই জন্য বিএনপি বলে, উপরে আল্লাহ আর নীচে দেশের মালিক হলো জনগণ। জনগণের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা দিয়ে দিবেন। দেশের মালিকানা জনগণকে দিবেন,জনগন নির্ধারণ করবে আগামী দিনে দেশ কিভাবে চলবে। জনগণের শক্তির উপর জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না।

তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দাবিয়ে রাখার চেষ্টাও করবেন না। বিএনপির শিকড় এই জনগনের মাঝে। বিএনপি জনগণকে সাথে নিয়ে যে কোন ষড়যন্ত্র, জনগণের অধিকার ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাআল্লাহ।

এ সময় আরও বক্তব্য রাখেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ ডক্টর শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিবিদ মোঃ শহিদুর রহমান (শহিদ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST