বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে বিএনপি নেতা জিয়াউল হাসান স্বপন গ্রেপ্তার

Reporter Name / ১৭০ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় আইনজীবী হলেও স্বপন দীর্ঘদিন ধরে বিএনপির ‘সাবেক নেতা’ পরিচয়ে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা নিতেন।

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় (মামলা নম্বর-৩৩৬) তার নামও আসামি তালিকায় রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, স্বপন একসময় টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। বর্তমানে কোনো রাজনৈতিক পদে না থাকলেও সাবেক নেতা পরিচয়ে এলাকায় দাপট দেখিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতাসীন দলের কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন সুবিধা আদায় করতেন।

বিশেষ করে চলতি বছরের জুলাই-আগস্টে ছাত্র ও জনতার গণআন্দোলনের পর তার বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও হুমকি-ধমকির অভিযোগ আরও বেড়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির চারটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সোমবার আদালতে পাঠানো হবে এবং রিমান্ডের আবেদন করা হবে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST