সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

Reporter Name / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে সেনা কল্যাণ ভবনের সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজ বরিশালের হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে এবং ব্লু ফ্যাশন গার্মেন্টসে কাজ করতেন।

পুলিশ জানায়, ফ্লাইওভার থেকে নামার পথে সড়ক ও জনপদ অফিসের সামনে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হঠাৎ তাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে সিএনজিতে হাসপাতালে পাঠান। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের মতে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার এসআই মোজাম্মেল হক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ব্যাগ উদ্ধার হওয়ায় এটি ছিনতাই না অন্য কোনো উদ্দেশ্যে হত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST