শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল

Reporter Name / ৯৮ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রামঃ

চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হওয়া তরুণ ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলা।

শনিবার (১২ জুলাই) দুপুর ২টায় উলিপুর শহরের মসজিদুল হুদা মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেন ছাত্র-জনতা ও সাধারণ মানুষ। জনতার কণ্ঠে ছিল একটাই দাবি,‘ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

সমাবেশে বক্তারা ক্ষোভে ফেটে পড়ে বলেন, “পাথর দিয়ে বুকে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, এরপর তার নিথর দেহের উপর নৃত্য করেছে ঘাতকরা! এটা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। এ ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং মানবতার ওপর জঘন্যতম আঘাত।”

বক্তব্য রাখেন স্থানীয় ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ, নাজমুল আল হাসান, সাইফুর রহমান, মনিত, মারুফ, মারুফা, শারমিন ও শাপলা। তাঁরা বলেন, “সোহাগ ছিলেন একজন উদ্যমী, সৎ ও সমাজসেবায় আগ্রহী তরুণ ব্যবসায়ী। এমন একজন মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করার পেছনে সুস্পষ্ট পরিকল্পনা ও দুর্বৃত্তদের মদদ রয়েছে। প্রশাসনের উদাসীনতা ও বিচারহীনতার সংস্কৃতি না থাকলে এমন বর্বরতা কেউ করতে সাহস পেত না।”

বক্তারা আরও বলেন, “এই হত্যাকাণ্ড যদি রাজনৈতিক ছত্রচ্ছায়া কিংবা টাকার জোরে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, তবে আমরা কঠোরতম আন্দোলনে যাব। প্রয়োজনে রাজপথ অচল করে দেওয়া হবে।”

সমাবেশ থেকে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, “এই সমাজে যদি ন্যায়বিচার না থাকে, তাহলে সাধারণ মানুষ একদিন আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে—এ দায় রাষ্ট্র এড়াতে পারে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST