শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ার সোহেল মিয়া সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত

Reporter Name / ১৫২ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৬:৩১ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

সুনামগঞ্জের শ্বশুরবাড়ি থেকে ঢাকার রায়েরবাগে মোটরসাইকেলযোগে নিজ বাসায় ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. সোহেল মিয়া (৩৯)। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি।

নিহত সোহেল মিয়া গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের ঘাগুটিয়া বদলকান্দি এলাকার মৃত কাজী জিয়ারত উল্লাহর ছেলে। তিনি রাজধানী ঢাকায় থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

জানা যায়, গত শনিবার বিকালে সুনামগঞ্জের শ্বশুরবাড়ি থেকে তিনি রওনা হন ঢাকার রায়েরবাগের নিজ বাড়ির উদ্দেশে। পথে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে ঘাতক ট্রাকটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকচালক মো. মাহবুব ও হেলপার মো. মেহেদী হাসানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক ও সহযোগীকে আটক করা হয়েছে। ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২২-০২১৩) জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST