শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

প্রায় ৭০ হাত ঘুড়ি উড়াতে ব্যস্ত সময় পার করছে একদল কিশোর

Reporter Name / ৯২ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৯:১৪ অপরাহ্ন

রাফছানজানী শুভ, ঘোড়াঘাট (দিনাজপুর):

আকাশজুড়ে রঙিন ঘুড়ির ছড়াছড়ি। দুপুর গড়ে বিকাল গড়াতেই খোলা মাঠ ও নদীর পাশে ভিড় করছে একদল কিশোর। তাদের লক্ষ্য প্রায় ৭০ হাত দীর্ঘ দুটি বিশাল ঘুড়ি আকাশে ওড়ানো।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীর পাশে ত্রিমোহনী এলাকার একদল কিশোর নিজেরা মিলেই তৈরি করেছে এই বিশালাকৃতির দুটি ঘুড়ি। ঘুড়ির দৈর্ঘ্য প্রায় ৭০ হাত, প্রস্থও প্রায় ৩-৪হাত। ঘুড়িটির পেছনে রয়েছে লম্বা লেজ, যা বাতাসে দুলে আরও নজরকাড়া রূপ নিচ্ছে।

স্থানীয়রা জানায়, হঠাৎ করে দেখি বিশাল ২টি ঘুড়ি উড়ছে আকাশে। কাছে গিয়ে দেখি এলাকার ছোট ছোট ছেলেরা নিজ উদ্যোগে তারা এই র্দীঘ ঘুড়ি তৈরি করেছে। দেখে ভালো লাগলো যে এলাকায় মাদকাসক্ত থেকে দূরে থেকে তারা ১৫-২০ জন মিলে নিজেরা টাকা জমিয়ে এই ঘুড়ি তৈরি করেছে।

এই সকল কিশোররা জানায়, ইউটিউব দেখে বড় ঘুড়ি তৈরি করে ইচ্ছে জাগে এরই প্রেক্ষিতে কয়েকদিনের পরিশ্রমে সম্পূর্ণ ঘুড়িটি তৈরি সম্পূর্ণ হয় । আজ বিকেলে প্রথম বিকেলে মাঠে এনে উড়িয়েছি। অনেকে ভিড় করে ঘুড়ি উড়া দেখতে । শুধু কিশোররাই নয়, আশপাশের এলাকার মানুষও ভিড় জমাচ্ছে এই ব্যতিক্রমী ঘুড়ি এক নজর দেখতে।

দর্শকরা জানায়, ছেলেদের এই আগ্রহ দেখে ভালো লাগেছে। তারা খেলাধুলার দিকেও মনোযোগ দিচ্ছ এটা ইতিবাচক।

এভাবেই প্রযুক্তি ও মোবাইল ফোনের আসক্তির ভিড়ে ঘুড়ি উড়িয়ে আনন্দ খুঁজে নিচ্ছে একদল কিশোর। তাদের এ উদ্যোগ এলাকাজুড়ে বেশ সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST