শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রূপগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ৯৬ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১০:১২ অপরাহ্ন

সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “বিএনপি কখনোই সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করে না। আওয়ামী লীগ ও তাদের প্রেতাত্মারা পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য সোহাগ হত্যাসহ বিভিন্ন হত্যাকাণ্ড এবং চাঁদাবাজির ঘটনাগুলো বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের সাবেক আল্লাহর দান আড়ৎ মাঠে আয়োজিত প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বিএনপি হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি। বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। যারা বিএনপিকে সন্ত্রাসের সাথে জড়াতে চায়, তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের শত্রু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ার সাদাত কায়েম, আশরাফুল হক রিপন, বিএনপি নেতা আব্বাস উদ্দিন ভূঁইয়া, হাজী আব্দুল মতিনসহ আরও অনেকে।

পরে শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন রুহুল কবির রিজভী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST