শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে কাপাসিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৭১ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বুধবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা হয়।

কাপাসিয়ার কৃতিসন্তান শহীদ জাকির হোসেনের স্ত্রী জান্নাতুন নাঈম এর উপস্থিতিতে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জামায়াতে ইসলামীর গাজীপুরের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ শেফাউল হক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ বেলাল হোসেন সরকার, উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান মিঠু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার মাহফুজুর রহমান, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা সিরাজুল ইসলাম, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, রায়েদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মোঃ রাশেদ ও সাজিদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালে জুলাই আন্দোলনে ১৬ তারিখে রংপুরের আবু সাঈদের আত্মত্যাগের মধ্যদিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছিল। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য ও উদ্দেশ্য যেন ব্যর্থ হয়ে না যায়। জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র জনতা যেভাবে ভূমিকা রেখেছে, তা আমাদের স্মরণ রেখে শিক্ষা নিতে হবে। দেশ জাতি ও সমাজের প্রতি সকলের দায়বদ্ধতা রয়েছে। তা স্বীকার করে আমাদের জাতী গঠনে ভূমিকা রাখতে হবে বলে বক্তারা তাগাদা দেন। জুলাই আন্দোলনে কাপাসিয়ায় ৩ জন যোদ্ধা শহীদ হয়েছেন। উত্তরার আব্দুল্লাহপুরে শহীদ জাকির হোসেনের স্ত্রী জান্নাতুন নাঈম তার আবেগঘন বক্তব্য দিয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ন্যায্য অধিকার আদায়ের জন্য যেন আর কোন আন্দোলন না করতে হয়। কাউকে যেন এমন ভাবে বিধবা হতে না হয়। যে উদ্দেশ্যে অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছেন, সে উদ্দেশ্য যেন সফল হয়। বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের উপস্থিতিতে সভায় বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধ ভাবে সবাইকে সহায়ক ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST