সাইফুল ইসলাম, রামগড়:
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,র সহযোগী সংগঠন ওলামা-দল এর উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৭ জুলাই রাত ৯টায় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্র সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা ওলামা-দল এর আহ্বায়ক মাও.আবদুস সালাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাও.সাইফুল ইসলাম, খন্দকার, এর সঞ্চালনায় উক্ত পরিচিতি সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, প্রধান বক্ততা হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ওলামা-দল এর আহ্বায়ক মাও.সফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুইয়া,মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ, জেলা ওলামা-দল এর সদস্য সচিব মাও রেজাউল করিম, রামগড় পৌর ওলামা -দল এর আহ্বায়ক মাও আবু তাহের,যুগ্ন আহ্বায়ক মাওলানা ওমর ফারুক প্রমুখ।
এছাড়াও রামগড় উপজেলা – পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ,অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গত ৩-৪-২০২৫ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন কল্পে রামগড় বিএনপি কার্যালয়ে সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিতিতে এক কাউন্সিল অনুষ্ঠিত হয়, উক্ত কাউন্সিলে উপজেলা ওলামা -দল মাঃ আবদুস সালাম,কে আহ্বায়ক ও মাও.সাইফুল ইসলাম খন্দকার,কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়, এবং পৌর ওলামা দলে মাও. আবু তাহের,কে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।