শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ওয়াশিংটনের দাসত্ব করব না, কুড়িগ্রামে মামুনুল হকের হুঁশিয়ারি

Reporter Name / ৯৬ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:

খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, “২০২৪ সালের জুলাই আন্দোলনে হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার আবারও নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছে।”
শনিবার (১৯ জুলাই) বিকেলে কুড়িগ্রামে খেলাফত মজলিসের গণসমাবেশে এসব কথা বলেন তিনি। জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার উদ্যোগকে ওয়াশিংটনের আধিপত্য বিস্তারের চক্রান্ত বলে অভিযোগ করেন মামুনুল।
তিনি বলেন, “দিল্লির গোলামির শিকল ভেঙেছি, ওয়াশিংটনের দাসত্ব করতে নয়। জাতিসংঘ অফিসের নামে দেশের স্বাধীনতা বিকিয়ে দিতে দেওয়া হবে না।”
তিনি আরও দাবি করেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনে দমনপীড়নের ধারাবাহিকতায় ২০২৪ সালেও সরকার ছাত্র-জনতার রক্ত ঝরিয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা সভাপতি মুফতি ইব্রাহিম খলিল নোমানী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম সুজা। বক্তব্য রাখেন দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব মুফতি শারাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST