সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পূজা উদযাপন কমিটির দ্বিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ১৩৬ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া,(গাজীপুর):

গাজীপুর কাপাসিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ কর্তৃক আযোজিত ঘাগটিয়া ইউনিয়ন পূজা উদযাপন কমিটির দ্বিবার্ষিক  সম্মেলন গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের খিরাটি গ্রামের রবিদাস পাড়া মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বাবু চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে এবং সদস্য সচিব কৃষ্ণ চন্দ্র পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ নয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাগটিযা ইউনিয়ন যুবদলনেতা সিদ্দিকুর রহমান অপু, কাপাসিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য বাবু পরেশ চন্দ্র দাস, দীলিপ মজুমদার, মিল্টন সরকার, সঞ্জয় সরকার সহ ঘাগটিয়া ইউনিয়নের সকল মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক ও পূজারী বৃন্দ।

আলোচ্য সূচীর শুরুতে সভাপতি বাবু চিত্তরঞ্জন সাহা উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে শোক প্রকাশ করেন এবং উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
প্রধান অতিথি বজলুর রশিদ নয়ন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে তাদের সম্প্রীতি ও সহমর্মিতার উল্লেখ করে বলেন, কোন দিন কেউ বলতে পারবেনা আমাদের বিএনপির কোন নেতাকর্মীদের দ্বারা হিন্দু সম্প্রদায়ের কোন ব্যাক্তি হয়রানির শিকার হয়েছেন। ৫ তারিখের পর আমার নেতা শাহ রিয়াজুল হান্নান আমাকে বলেছেন,আপনি আপনার ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের লোকদের খোঁজখবর নিবেন, তারা যেন ক্ষতিগ্রস্ত  না হয় সেদিকে খেয়াল রাখবেন। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি আপনাদের খোঁজ খবর নিতে এবং কথা দিচ্ছি, অতীতে যেভাবে আমরা আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও বিএনপি পরিবার আপনাদের পাশে থাকবে।
সভায় বিজয় কুমার দাস কে সভাপতি এবং দিলীপ চন্দ্র বর্মনকে সাধারণ সম্পাদক করে নতুন ইউনিয়ন পূজা কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST