বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রামগড়ে লিফলেট বিতরণ

Reporter Name / ১৪২ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৯:৫০ অপরাহ্ন

সাইফুল ইসলাম, রামগড়:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,র (ভারপ্রাপ্ত)চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ১৩ জুলাই ২০২৩ জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে উপজেলা জিয়া পরিষদ এর উদ্যোগে পৌর শহরের অধিনস্থ বাজার এলাকায় ব্যবসায়ী, এবং সাধারণ মানুষের মাঝে ৩১দফা ও “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” স্লোগান নিয়ে মাসব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে।

লিফলেট বিতরণ এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন,পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃসেফায়েত উল্ল্যাহ,জেলা জিয়া পরিষদের সহ সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।

বুধবার (৩০ জুলাই) বিকালে ৪. ৩০ ঘটিকার সময় রামগড় বাজার হাই প্লাজা শপিংমল এর সামনে থেকে জিয়া পরিষদের উপজেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ শুরু করা হয়।

জিয়া পরিষদের নেতৃবৃন্দরা বলেন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দিয়ে জনগণকে চলমান আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান জিয়া পরিষদের নেতারা।

এছাড়াও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা জিয়া পরিষদের সিনিয়র সহ সভাপতি ডাঃ মোঃ আব্দুল মান্নান, সহ সভাপতি মোঃ শাহাজালাল নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, ১নং রামগড় ইউনিয়ন জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ আব্দুর রহিম,সদস্য সচিব কামরুল ইসলাম, ২নং পাতা ছড়া ইউনিয়ন জিয়া পরিষদ এর আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্না,সদস্য সচিব মোঃ রানা সহ জিয়া পরিষদ এর সকল পর্যায়ের সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST