বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

উলিপুরে বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত পরিকল্পনার প্রচারণা

Reporter Name / ২৬৭ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৩:১৩ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:

২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে উপস্থাপন করেন ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ পরিকল্পনা। এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাকরের হাট বাজারে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়েছে।

শনিবার (২ আগস্ট) এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রহমান, যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনী আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, মো. রাজু আহমেদ, মো. আবু সাঈদ বাবু, মো. আমিনুল ইসলাম, মো. হামিদুল ইসলাম, নাজমুল হুদা, মো. ময়াল উদ্দিনসহ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য হলো—সংবিধান সংস্কার, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, আইন ও বিচার বিভাগের সংস্কার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, অর্থনৈতিক স্বাবলম্বিতা, সুশাসন, কর্মসংস্থান বৃদ্ধি এবং শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বাস্তবমুখী পরিবর্তন আনা।

এই প্রচারণার মাধ্যমে উলিপুরে দলীয় নেতাকর্মীরা জনগণের মধ্যে রাষ্ট্রকাঠামো সংস্কারের বার্তা ছড়িয়ে দেন এবং পরিবর্তনের লক্ষ্যে বিএনপির অবস্থান তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST