রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনা পূর্বধলায় নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবিরের বদলি

Reporter Name / ২৪৪ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনা:

নেত্রকোণার পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবিরকে বদলি করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

৩১ জুলাই প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ নতুন কর্মস্থলে যোগ দেবেন। আগামী ৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করে তাকে নতুন দায়িত্বে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে যোগ না দিলে তাকে ‘স্ট্যান্ড রিলিজড’ (স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত) হিসেবে বিবেচনা করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হাসান মো. রাশেদের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এই বদলি জনস্বার্থে করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

পূর্বধলা উপজেলায় দায়িত্ব পালনকালে ইউএনও রেজওয়ানা কবির প্রশাসনিক দক্ষতা, জনসেবামূলক মনোভাব এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেন। প্রশাসনিক দক্ষতা, সুশাসন এবং জনসেবায় আন্তরিকতার জন্য তিনি প্রশংসিত হন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর তিনি মোহনগঞ্জ উপজেলা থেকে বদলি হয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পূর্বধলা ছিল ইউএনও পদে তার দ্বিতীয় কর্মস্থল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST