বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মাণে শাহনেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন 

Reporter Name / ২৮১ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:০৯ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ:

জেলা শহরের বিশ্বরোড মোড়-বেলেপুকুর প্রস্তাবিত সংযোগ সড়ক নির্মাণে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (০৪ আগষ্ট) সকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাকের কার্যালয় চত্ত্বরে এলাকাবাসী আয়োজনে মানববন্ধনে অংশ গ্রহণ করেন বেলেপুকুরসহ ৩নং ওয়ার্ডের কয়েক হাজার স্থানীয় বাসিন্দা। শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়৷

স্থানীয়রা বক্তব্যে বলেন, এ অঞ্চলে বেলেপুকুর সহ আশে পাশের কয়েক হাজার মানুষের বসবাস করেন। প্রাচীন আমল থেকেই শাহনেয়ামতুল্লাহ কলেজের মধ্য দিয়ে বিশ্বরোড মোড় যাওয়ার একটি পাত্র রাস্তা ছিলো। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শাহনেয়ামতুল্লাহ কলেজের সাবেক প্রিন্সিপাল মরহুম আনোয়ারুল ইসলাম ও সাবেক এমপি আব্দুল ওদুদের সহযোগিতায় কলেজ কর্তৃপক্ষ জোরপূর্বক সীমানা প্রাচীন নির্মাণ করেন। সে সময় এলাকাবাসীর আবেদন ছিল কলেজের মধ্যে দিয়ে মানুষের চলাচলের সুযোগ-সুবিধা দেওয়ার। কলেজ কর্তৃপক্ষ আশ্বাসও দিয়েছিলেন। তবে আশ্বাস চার দেয়ালের মাঝেই থেকে গেছে।

তারা উল্লেখ্য করেন, বিগত ১ যুগ ধরে এ অঞ্চলের মানুষজন একটি করিডোরে বাসবাস করছেন। স্থানীয় সার্বিক বিবেচনায় বেলেপুকুর, শিয়ালা, গনকাসহ এ অঞ্চলের জনগোষ্ঠীর বিকল্প রাস্তার প্রয়োজনীয়তা দেখা দিলে। সরকারিভাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বেলেপুকুর টু বিশ্বরোড পর্যন্ত ৩০ ফিটের প্রস্তাবিত এই রাস্তাটির মন্ত্রণালয় অনুমোদন প্রদান করেন।

বলেন, এখন শেষ মুহূর্তে অধিগ্রহণ শাখা সংযোগ সড়কের দুই দিকের জমি অধিগ্রহণ প্রক্রিয়া করছে। এমতাবস্থায় কলেজ সীমানার প্রান্ত ঘেঁষে রাস্তাটি যখন নির্মাণের প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে এসময় শাহনেয়ামতুল্লাহ কলেজ কর্তৃপক্ষ এটির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন।

এ অঞ্চলের মানুষের একটাই দাবি বিশ্বরোড মোড় টু বেলেপুকুর রাস্তাটির। দাবি আদায় না হলে পরবর্তীতে ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা শামসুল হক (গানু), জেলা যুব দলের সদস্য সৈকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ওবায়দুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বেলেপুকুর সহ এ অঞ্চলের স্থানীয় বাসিন্দা।

প্রসঙ্গগত উল্লেখ্য, গত ০৩ আগষ্ট শাহনেয়ামতুল্লাহ কলেজ কর্তৃপক্ষ কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে ভুল বুঝিয়ে কলেজের সামনে থেকে একটি মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST