রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জয়দেবপুর রেলওয়ে জংশনে পানির কষ্ট লাঘবে: শহীদ ‘মুগ্ধ’র নামে সুপেয় পানির কর্নার উদ্বোধন

Reporter Name / ২৩৫ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ২:২০ অপরাহ্ন

এ এইচ সবুজ (নিজস্ব প্রতিবেদক):

ছাত্র জনতার অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র স্মরণে গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর রেলওয়ে জংশনে নির্মাণ করা হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’।

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন কর্নারটি উদ্বোধন করেন।

এ কর্নার থেকে এ জংশন দিয়ে চলাচলকারী ট্রেনের সাধারণ যাত্রী ও স্থানীয়রা তাদের পিপাসা মিটানোর জন্য বিনামূল্যে সুপেয় পানি পান করতে ও নিতে পারবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনলাসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন। সেখানে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঠিক আগে মুগ্ধ আন্দোলনকারীদের জন্য পানি ও বিস্কুট নিয়ে বলে যাচ্ছিলেন, পানি লাগবে কারো? পানি?

সে সময় মুগ্ধর পানি নিয়ে ফেরি করার এ ভিডিও আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল। তার মৃত্যু ঘিরে তোলপাড় হয়েছিল সমগ্র দেশজুড়ে। মুগ্ধর সেই পানি বিতরণের স্মৃতিকে ধারণ করার জন্যই এ উদ্যোগটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।

কর্নারটি উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: জাহিদুল হাসান ও জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীসহ অন্যরা।

জেলা প্রশাসক বলেন, মুগ্ধ কর্নারটি গাজীপুরের শ্রমজীবী মানুষ ও স্টেশনে আগত যাত্রীদের সুবিধার জন্য নির্মাণ হয়েছে। এর মাধ্যমে মুগ্ধের স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, গাজীপুর জেলা পরিষদ ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে মানুষকে সুপেয় পানি প্রদানের জন্য কর্নারটি নির্মাণ করেছে।

এ বিষয়ে স্টেশনের সাধারণ যাত্রীরা জানান, এই কর্ণারটি স্থাপনের ফলে যাত্রীদের (আমরা) পানির কষ্ট দূর হবে। কারণ স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে অনেক সময় পানির পিপাসা লেগে যায়। এই মুগ্ধ পানির কর্ণারটি স্থাপন করায় সাধারণ মানুষ এবং যাত্রীদের পানির কষ্ট লাগব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST