বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাংবাদিক তুহিনের পরিবারের পাশে: দাঁড়ালো গাজীপুর সিটি করপোরেশন

Reporter Name / ২২২ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৯:১৯ অপরাহ্ন

এ এইচ সবুজ (নিজস্ব প্রতিবেদক):

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় নৃশংসভাবে খুন হওয়া দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের পরিবারের পাশে দাঁড়ালেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

শনিবার (১৬ আগষ্ট ) বিকালে গাজীপুর সিটি করপোরেশনের হলরুমে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের উপস্থিতিতে তিনি নিহত তুহিনের স্ত্রীর হাতে নগদ চেকের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করেন।

নগরভবনের হলরুমে সিটি করপোরেশন কর্মকর্তাদের উপস্থিতিতে এই মানবিক সাহায্যের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রশাসক সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় তিনি তুহিনের স্ত্রী ফরিদা বেগম মুক্তা, দুই সন্তান তৌকির হোসেন (৫) ও আবদুল্লাহ আল ফাহিম ৩) এবং পরিবারের অন্যান্য সদস্যদের সান্ত্বনা দেন। একই সঙ্গে ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

জিসিসি প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন একজন সাহসী ও নির্ভীক কলম সৈনিক। তার নির্মম হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা চাই, এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হোক ও হত্যাকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। পাশাপাশি, এই কঠিন সময়ে তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এমন হত্যাকাণ্ডের যেন পুনরাবৃত্তি না হয়।

তিনি আরো বলেন, আজকের এই সহায়তা ক্ষুদ্র একটি উদ্যোগ মাত্র। আমি এবং গাজীপুর সিটি করপোরেশন সব সময় তুহিনের পরিবারের পাশে থাকবো। এই ছোট্ট শিশুদের বাবার স্বপ্ন পূরণে পাশে থাকবো। এ সময় তুহিনের এতিম শিশুদের কোলে তুলে তিনি আদর করেন।

বাবাকে হারিয়ে অবুজ শিশু তৌকির হাসান ও ফাহিম অসহায় হয়ে পড়লেও প্রশাসকের সান্ত্বনার কথায় পরিবার কিছুটা সাহস ফিরে পেয়েছে। জিসিসি প্রশাসকের বক্তব্যে উপস্থিত সবার চোখে ছিল অশ্রু, তুহিনের অসময়ে চলে যাওয়া সাংবাদিক সমাজ ও গাজীপুরবাসীর হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে।

প্রশাসকের এই সহায়তা শুধু অর্থ নয়, এটি শোকাহত পরিবারের জন্য এক টুকরো আশার আলো হয়ে দেখা দিয়েছে।

নিহত তুহিনের স্ত্রী মুক্তা বেগম প্রশাসকের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ আমরা সত্যিই বুঝতে পারছি, সমাজ ও প্রশাসন আমাদের একা ফেলে দেয়নি।

দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক গাজীপুরের উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা গণমাধ্যমে সত্য লেখার কারণে তুহিন হত্যার মূল রহস্য উদঘাটন হতে যাচ্ছে।তবে পরিপূর্ণতা লাভে তুহিনের ব্যবহৃত মোবাইল দুটি উদ্ধার করা জরুরি প্রয়োজন। নতুবা ভিন্ন পথে তদন্ত কার্যক্রম প্রবাহিত করলে আগামী ৭ দিনের মধ্যে সাংবাদিক মহল কর্মসূচিতে যাবে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, তুহিন আমার ছোট ভাই, আর ছোট ভাইয়ের অসহায় পরিবারের পাশে এই সময়ে দাঁড়ানোয় প্রতিদিনের কাগজ পরিবার চিরদিন মনে রাখবে।

গাজীপুর সিটি করপোরেশনের সচিব আল আমিন পারভেজের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ আগষ্ট মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। ঘটনার পর থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখা নিহতের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের এই সহায়তা তুহিনের পরিবারের প্রতি সমাজ ও প্রশাসনের মানবিক অবস্থানকে আরও সুদৃঢ় করলো।

সাংবাদিক তুহিন নেই, কিন্তু তাঁর কলমের শক্তি ও স্মৃতি গাজীপুরবাসীর হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST