রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় এসএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবীদের পুরস্কার ও বৃত্তি প্রদান

Reporter Name / ২১৭ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়েছে। ১৬ আগস্ট শনিবার দুপুরে উপজেলার বীর উজুলী মডেল একাডেমী স্কুল মাঠে ৮০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার তুলে দেয়া হয়।

মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সমাজকর্মী ফকির মোঃ মমতাজ উদ্দিন রেনু। স্বাগত বক্তব্য রাখেন শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সমাজ বন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইন।এতে প্রধান বক্তা ছিলেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের ডেপুটি ডিরেক্টর (শিক্ষা) ডাঃ মাহমুদ মুজতবা।

কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল সায়েন্টিক্স মোহাম্মদ শামসুল ইসলাম, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের ফ্যাকো ডেভেলপমেন্ট ম্যানেজার আহসানুল হক।

এসময় উপস্থিত ছিলেন এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুস সাত্তার মাস্টার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আকবর, এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির শিমুল, মানবতার ঘরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোমতাজ উদ্দিন মাষ্টার, বীর উজলী মডেল একাডেমির পরিচালক আশরাফুল আলম আসাদ সহ নাইজেরিয়া ও মঙ্গোলিয়া দেশের ১০ জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এবং বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

গত ২০২৪ সালে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণির ৫’শ ৩০জন ছাত্র-ছাত্রী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ৮০জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ ইকবাল হোসাইন জানান, “আমরা বিশ্বাস করি, কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামের মেধাবী কিন্তু সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। গত ১৪ বছর ধরে এই লক্ষ্যেই আমরা কাজ করে চলেছি, এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত করব। এ বছর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ৮০জনের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শিক্ষার আলো পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ এই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্নের নাম—যে স্বপ্ন দেশের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষাকে হাতিয়ার হিসেবে গড়ে তুলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST