শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় নদী ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা

Reporter Name / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৬:২১ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনাঃ 

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বিভাগের আয়োজনে প্রধান নদ-নদীগুলোর সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (IWM) পরিচালিত শীর্ষক সমীক্ষার অংশ হিসেবে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন (অতিঃ দায়িত্বপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আখতার।
এ সময় বক্তব্য রাখেন, পানি ব্যবস্থাপনা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়ের হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায়, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহিদ ফকির, আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি দেলোয়ার আহমেদ দর্পন, যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আমিনুল হক লিমন, বৈষম্য বিরোধী সমন্বয় ফুয়াদ আহমেদ, সাংবাদিক হাবিবুর রহমান, কৃষক এ কে এম ইয়াহিয়া ও সেকান্দর আলী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, নদী ভাঙ্গন রোধ, জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচব্যবস্থার উন্নয়ন এবং মৎস্যসম্পদ রক্ষায় সমন্বিত পানি ব্যবস্থাপনার বিকল্প নেই। উপজেলায় পানি ব্যবস্থাপনাকে কেন্দ্র করে কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য সরাসরি প্রভাবিত হয়। তাই দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ জরুরি।
ইউএনও নাজনীন আখতার বলেন, সমীক্ষার আলোকে টেকসই পানি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা গেলে কৃষি ও জীবিকানির্ভর অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। গবেষণা শেষে উপজেলার নদ-নদী ও জলসম্পদকে কাজে লাগিয়ে একটি সমন্বিত উন্নয়ন কৌশল তৈরি করা হবে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, শিক্ষাবিদ, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST