রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ১৩৩ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলীর নির্দেশে উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম রানা নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।

সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোহাম্মদ আলীর বাসভবন থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে সমাপ্ত হয়।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা-৫ বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা সহ উপজেলা বিএনপির এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে জাতিকে যে আশা ও আত্মবিশ্বাস দিয়েছিলেন, সেই ভিত্তিতেই বিএনপি জন্ম নিয়েছিল। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ইতিহাসে বিএনপি আজ দেশের সাধারণ মানুষের হৃদয়ে বিশ্বাস ও আস্থার প্রতীক।

কঠিন সময়ে নেতাকর্মীদের ত্যাগ, জেল-জুলুম, মামলা-হামলা বিএনপিকে কখনো দমিয়ে রাখতে পারেনি। শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সব সময় গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছি।

সমাবেশে উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST