রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

১৭ বছর পর দখলমুক্ত: টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন

Reporter Name / ১৪৩ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৪ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

দীর্ঘ ১৭ বছর পর দখলমুক্ত হলো গাজীপুর মহানগরের টঙ্গীর এরশাদ নগর বড় বাজারে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলার পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম কামু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৯ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন মিলন, বিএনপি নেতা মোঃ আব্দুল মালেক, ১নং বড় বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিরাজ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন কন্টাকটার, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনসহ স্থানীয় ও মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলার পদপ্রার্থী কামরুল ইসলাম কামু বলেন, একটা প্রতিষ্ঠান, একটা পার্টি অফিস মূলত সরকারি সম্পদ। এ অফিস জনগণের কল্যাণের জন্য এবং দলের কর্মীদের সেবার জন্য ব্যবহৃত হবে। আওয়ামী লীগ আমলে এ ধরনের অফিস বেআইনিভাবে দখল করে দোকানপাট বসানো হয়েছিল, যা সম্পূর্ণ বেআইনি। এখন যেহেতু দখলমুক্ত করা হয়েছে, আমি বিশ্বাস করি এ অফিস সমাজের কল্যাণে ব্যবহৃত হবে।

অফিস পুনরুদ্ধার উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। রান্নাবান্না ও আপ্যায়নের মধ্য দিয়ে এলাকাবাসী আনন্দ ভাগাভাগি করেন। উপস্থিত নেতৃবৃন্দ কার্যালয়টিকে গণতান্ত্রিক আন্দোলন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের শক্ত ঘাঁটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST