বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব বহিষ্কার

Reporter Name / ১৫২ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়নকে নৈতিক ষ্খলনজনিত কারণে তার প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এর তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, যুবদলের সাবেক কেন্দ্রীয় যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন।

বহিস্কারের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

চিঠিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরণের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

বহিস্কারের চিঠিতে আর কোন কারণ উল্লেখ করা হয়নি। তবে, সোমবার (১৫ সেপ্টম্বর) জুনায়েদ হোসেন লিয়নের একটি মদ্যপানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর এনিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এরই জের ধরে লিয়নকে বহিস্কার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জুনায়েদ হোসেন লিয়নের বিরুদ্ধে পরিবহন ব্যবসায় প্রভাব খাটানো, অবৈধ মাটির ব্যবসায় জড়িত থাকাসহ এলাকায় বিভিন্ন অন্যায় ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ উঠে। সম্প্রতি একটি নারী নির্যাতনের ঘটনায় সহযোগিতার অভিযোগে তার বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলাও দায়ের করা হয়েছে। সে উপজেলার তরগাঁও ইউনিয়নের বাসিন্দা। এর আগে সে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST