শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাগমারায় খাসপুকুর দখল নিয়ে সংঘর্ষ: আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Reporter Name / ১৯৮ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন

মুকুল হোসেন (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার ১৩ নম্বর গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামে একটি খাসপুকুরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হন। হতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে বুধবার বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা জলপাইতলা বাজারে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন,রামরামা মসজিদ কমিটির সভাপতি ইয়াসিন আলী,মসজিদ কমিটির সদস্য রায়হান খাঁ, শহিদুল ইসলাম, বকুল সরদার, সবদুল খাঁ, মালা বেগম, শামীমা আক্তার চুমকি, নাসিমা আক্তার, চাম্পা বেগম সহ প্রমূখ।
আয়োজিত মানববন্ধনে বক্তব্যরা দোষীদের গ্রেফতার ও শাস্তির ও গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকনের বহিষ্কার দাবী জানান।

হামলার ঘটনায় ওই রাতেই বাগমারা থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মাসুদ (৩৫) ও জামাল (৩৩)।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পুকুরটি মসজিদের নিয়ন্ত্রণে ছিল এবং পুকুর সংলগ্ন কিছু জমি মসজিদের মালিকানায় রয়েছে। আহত শহিদুল ইসলাম জানান, “এই পুকুরটি মসজিদের নামে দেওয়া ছিল। ৫ তারিখে সরকার পরিবর্তনের পরে ইউনিয়ন বিএনপি সভাপতি জহুরুল ইসলাম খোকন, তার ভাই ও ভাতিজাসহ কয়েকজন দখলের চেষ্টা করে। পরে বিষয়টি এসিল্যান্ডের মাধ্যমে সমাধানের কথা থাকলেও তারা তা মানে না এবং পুনরায় দখলের চেষ্টা করে। বাধা দিলে তারা আক্রমণ করে। দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা ও পিটিয়ে জখম করে।”

সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, শহিদুল ইসলাম, রায়হান খাঁ ও আশরাফ। প্রথমে তাদেরকে নিকটস্থ বাগমারা মেডিকেলে ভর্তি হয়। অবস্থার গুরুতর হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মসজিদ কমিটির পক্ষে রায়হান (৩২) বাদী হয়ে বাগমারা থানায় মামলা দায়ের করেছেন। মামলার অন্যান্য আসামিরা হল গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি জহুরুল ইসলাম খোকন, শওকত হোসেন অনিক (যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সহ খোকনের স্ত্রী সালমা বেগম।

অভিযুক্ত জহুরুল ইসলাম খোকনকে মোবাইলে কয়েকবার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া গেছে। অন্যদিকে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সংবাদদাতাকে বলেন, “ঘটনাস্থল আমার বাড়ির থেকে ৩–৪ কিলোমিটার দূরে; এ বিষয়ে আমি কিছু জানি না।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST