বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৬ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী আর্মি ক্যাম্প কমান্ডার লে. ইশতিয়াক হোসেন নাসিফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু, সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং হিন্দু সম্প্রদায়ের সদস্যবৃন্দ।

সভায় বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান। উপস্থিত নেতৃবৃন্দ পূজা কমিটিকে নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান সম্পাদনের আশ্বাস দেন। এ সময় গৌরাঙ্গ বিশ্বাস বলেন,অনেক সময় দেখা যায় হিন্দুরা নিজেরাই প্রতিমা ভাঙে এবং দোষ চাপায় অন্যদের ওপর। এব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

সভাপতি ইউএনও খায়রুল ইসলাম বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে, স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে এবং বিসর্জনের দিন সূর্যাস্তের আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে। এছাড়া নৌকায় অতিরিক্ত যাত্রী না তোলারও নির্দেশ দেন তিনি।

ওসি পূজা কমিটিকে নিরাপত্তা প্রদানের আশ্বাস দিয়ে বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সংবাদ দিন,৫ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবে।

অন্যদিকে পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু বলেন,যদি প্রতিমার নিরাপত্তা দেওয়া সম্ভব না হয় তবে পূজা না করাই ভালো।

সভায় পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, প্রশাসন এবং স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST