বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরিফ হাওলাদারের মতবিনিময় সভা

Reporter Name / ২৩১ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন হাওলাদারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে
গাজীপুর মহানগরের ৩৩ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গাছা থানার বটতলা মাঠে এ সভার আয়োজন করা হয়। সভাটি পরিচালনা করেন গাছা থানা স্বেচ্ছাসেবক দলের প্রভাবশালী নেতা মোঃ কামরুল হাসান রুবেল ভুইঁয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, গাজীপুর-৬ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েই আমরা রাজনীতি করি।দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যাকে ধানের শীষ হাতে তুলে দেবেন, আমরা সবাই মিলে তার নির্বাচনে কাজ করবো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আরিফুল হক সুবেল প্রধান, গাছা থানা বিএনপির নেতা মোঃ সফি উল্লাহ সফি, নাজিউর রহমান নাজিম, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোবহান আহমেদ স্বপন ও মোঃ রাসেল আহমেদ, ৩৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়সাল আহমেদ ইমন, জিয়া মন্জ গাছা থানার সভাপতি মোঃ জসিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দ আরিফ হোসেন হাওলাদারের মনোনয়ন প্রত্যাশাকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রাণবন্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এ সভার শেষে প্রার্থী আরিফ হোসেন হাওলাদার দলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST