মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপি নেতা হান্নান শাহ’র স্মরণসভা উপলক্ষে চাঁদপুরে কৃষক দলের প্রস্তুতি সভা

Reporter Name / ১১৮ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ’র ৯ম মৃত্যু বার্ষিকী স্মরণসভা উপলক্ষে উপজেলার চাঁদপুর ইউনিয়ন কৃষক দলের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ সেপ্টেম্বর বুধবার বাদ মাগরিব ইউনিয়নের নলগাঁও বাজার দলীয় কার্যালয়ে বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ মজিবুর রহমান টিক্কা খাঁনের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক মোঃ বেলায়েত সিকদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ নজরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান মোড়ল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ ফুরকানুল ইসলাম ফকির (মুকুল), সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ আখতারুজ্জামান প্রধান প্রমুখ। এ সময় ইউনিয়ন কৃষক দলের অসংখ্য নেতাকর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি সভাকে প্রানবন্ত করে তুলে।

প্রধান অতিথি ফকির ইস্কান্দার আলম জানু ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছরের দুঃশাসনের কথা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের অত্যাচারে সাধারণ মানুষ স্ত্রী সন্তান নিয়ে শান্তিতে ঘুমাতে পারেনি, তারা উন্নয়নের বদলে সাধারণ মানুষকে দিয়েছে জেল জুলুম। অপরদিকে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। জিয়াউর রহমান কৃষকের স্বার্থের কথা চিন্তা করে এদেশে প্রায় সাড়ে ১২ হাজার কিলোমিটার খাল খনন করে বাংলার রাখাল রাজা উপাধিতে ভূষিত হয়েছিলেন।

তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফায় সাধারণ কৃষকদের স্বার্থ প্রতিফলিত হয়েছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই কৃষকের উন্নয়ন তথা কাপাসিয়াবাসীর উন্নয়নের জন্য আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে কাপাসিয়ার জনগণের অভিভাবক শাহ রিয়াজুল হান্নানকে জয়যুক্ত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST