সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির সাথে এবি পার্টির মতবিনিময় সভা

Reporter Name / ২২৫ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৬ (নবগঠিত) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পক্ষ থেকে ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ৬ অক্টোবর ২০২৫, মঙ্গলবার জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির চান্দনা চৌরাস্তা কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করা হয়।

এবি পার্টির কেন্দ্রীয় কমিটির শ্যাডো কার্যক্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন,

আমার বাংলাদেশ পার্টি সাংগঠনিকভাবে অতীতের তুলনায় অনেক এগিয়েছে। আমাদের বিশ্বাস, সরকার গঠন করতে না পারলেও কয়েকটি আসনে বিজয়ী হয়ে জাতীয় সংসদে গিয়ে আমরা দেশ ও জনগণের কণ্ঠস্বর হয়ে সকল সমস্যার কথা তুলতে পারব।

তিনি আরও বলেন, এবি পার্টির কাছে এই নির্বাচনে সরকার গঠন করা বড় বিষয় নয়; বরং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। জনগণের কণ্ঠ হিসেবে কাজ করার শপথ নিয়ে এবি পার্টি যাত্রা শুরু করেছে বলে জানান তিনি।

ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন,
আমি আপনাদেরই সন্তান। বিশেষ করে গাজীপুর-৬ আসনকে অপরাধমুক্ত, নেশামুক্ত ও দুর্নীতিমুক্ত একটি মডেল সংসদীয় আসন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য।

সভায় এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগর কমিটির সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা সহ স্থানীয় নেতৃত্ব ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST