সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে সার ডিলারদের নীতিমালা বহাল ও কমিশন বাড়াতে স্মারকলিপি

Reporter Name / ১৮৫ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরে সার ডিলাররা বিদ্যমান সার নীতিমালা ২০০৯ বহাল ও সার বিক্রির কমিশন যৌক্তিক পর্যায়ে বাড়ানোর দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে। ১৯ অক্টোবর রোববার সকাল এগারোটায় জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের পক্ষ থেকে নেতৃবৃন্দ বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
গাজীপুর জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) সভাপতি হাজ্বি মোঃ আঃ কাদির মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক সার ডিলার সমবেত হয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেন।
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন খাদ্য উৎপাদন তথা কৃষির সার্বিক উন্নতির লক্ষ্যে সার নির্ভর বাংলাদেশে রাসায়নিক সারের সুষ্ঠু উৎপাদন, আমদানি, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনা তথা কৃষির উন্নয়নে ১৯৯৪ সাল থেকে প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন। দীর্ঘ তিন দশক যাবত এ সংগঠনটি সরকারের কৃষি শিল্প ও বানিজ্য মন্ত্রনালয়ের সাথে সমন্বয় করে কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । সরকারের সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে দেশব্যাপী ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সুশৃঙ্খল ভাবে কৃষকদের সার বিতরণ করে আসছে।
বিগত দিনে গাজীপুরসহ সারাদেশে সার বিতরণে কোনো ধরনের সংকট সৃষ্টি হয় নি। বর্তমান সরকার বিদ্যমান নীতিমালা ২০০৯ পরিবর্তন করেছে। এতে সংশ্লিষ্ট সকল সার ডিলাররা হতাশ হয়েছেন।
এব্যাপারে গাজীপুর জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার বলেন,
বাস্তবতার আলোকে নীতিমালা পরিবর্তন করতে হলে অংশীজনের সাথে আলোচনা করে তা করতে হবে। তাই সার ডিলারদের দাবি বিদ্যমান নীতিমালা বজায় রেখে তাদের ব্যবসায়িক কমিশন বাড়াতে হবে।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন ফকির, নারায়ন চন্দ্র বণিক, আব্দুল মান্নান, শামসুল আলম প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সারবিষয়ক জাতীয় কমিটির সভায় সার পরিবেশক, নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ অনুমোদন করা হয়। যা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST