বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কেশবপুরের ত্রিমোহিনীতে জামায়াতে ইসলামীর আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৮:১৫ অপরাহ্ন

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক প্রাণবন্ত যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৫টায় ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিমোহিনী ইউনিয়নের আমীর মো. আশরাফুল আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, উপজেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, কর্মপরিষদের সদস্য কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, হাফেজ মাওলানা আবু হুরায়রা, ও মাওলানা আলফাজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা যুব বিভাগের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী, ত্রিমোহিনী ইউনিয়নের সেক্রেটারি মো. আবুল হাসান, ইউনিয়ন যুব বিভাগের নেতা মো. ফারুক হোসেন, ও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বহু দায়িত্বশীল কর্মী।
প্রধান আলোচক মাওলানা আব্দুস সামাদ তাঁর বক্তব্যে বলেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সংগঠন। এ দলের কর্মীরা সুসংগঠিতভাবে সমাজে নৈতিকতা ও আদর্শ প্রতিষ্ঠার কাজে নিয়োজিত। জামায়াতে ইসলামীর ইতিহাসে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব বা কোনো অনৈতিক কর্মকাণ্ডের স্থান নেই।

তিনি আরও বলেন,
দুঃখজনকভাবে ৫ আগস্টের পর থেকে একটি রাজনৈতিক দল দেশে অরাজকতা, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে। সম্প্রতি নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা জানাই। যদি তারা তাদের দলকে নিয়ন্ত্রণে রাখতে না পারে, তাহলে বাংলাদেশের জনগণ ৫ আগস্টের মতোই কঠোর জবাব দিতে বাধ্য হবে।

মাওলানা আব্দুস সামাদ আশাবাদ ব্যক্ত করে বলেন,
বাংলাদেশে ইসলামের বিজয় অনিবার্য, ইনশাআল্লাহ। কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা এখন জাতির আকাঙ্ক্ষা। জনগণ ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হচ্ছে।
সমাবেশে বক্তারা তরুণ প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা, ও ইসলামি আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST