সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পূর্বধলায় পূর্বশত্রুতার জেরে প্রকাশ্যে গাছ কাটল প্রতিপক্ষ

Reporter Name / ১৬৯ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রকাশ্যে দিনের আলোতে আবুল কালামের রোপণ করা বিভিন্ন জাতের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার খলিশাউর ইউনিয়নের প্রতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত আবুল কালাম চার জনের নামে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগকারী আবুল কালাম জানান, তিনি উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক। ২০২২ সালে সড়ক বিভাগের ‘শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর জেলা মহাসড়ককে জাতীয় মানে উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের জন্য নেত্রকোনা জেলা প্রশাসন থেকে সম্পত্তি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ তাঁকে নোটিশ দেওয়া হয়। এর পর থেকেই চাচাতো ভাই সোহেল তাঁর সঙ্গে এই জমি নিয়ে বিরোধ শুরু করেন। বর্তমানে জমিজমা বাটোয়ারা সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। কালামের অভিযোগ, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তাঁর চাচাতো ভাই সোহেলসহ তিন-চারজন মিলে জমির পাশে রোপণ করা সুপারি, পেয়ারা, লেবু ও কলাগাছ কেটে ফেলে এবং দেশীয় অস্ত্র-সস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয়।
সরেজমিনে দেখা যায়, জমির পাশে রোপণ করা ছোট ও মাঝারি আকারের প্রায় ২০টি সুপারি গাছের চারা, একটি পেয়ারা ও একটি লেবু গাছ এবং ১৫টি কলাগাছ কাটা অবস্থায় পড়ে আছে।এ বিষয়ে অভিযুক্ত সোহেল মিয়া বলেন, ওই জায়গাটি তাঁদের। ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের জন্য তিনি গাছগুলো কেটেছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নূরুল আলম জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST