বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে ৬ বছরেরও উদ্বোধন হয়নি মডেল মসজিদ

Reporter Name / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন

এ.কে.আজাদ রানীশংকৈল প্রতিনিধি:

ভিত্তিপ্রস্তর স্থাপনের ছয় বছর পার হলেও এখনো উদ্বোধন হয়নি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের।

২০১৯ সালের ৪ নভেম্বর পৌরশহরের হেলিপ্যাড মাঠে প্রায় ৫০ শতক জমির ওপর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১২ কোটি ৪৮ লাখ টাকায় নির্মাণের কাজ ১৮ মাসে শেষ করার কথা থাকলেও এখনও সম্পূর্ণ হয়নি।

স্থানীয়রা জানান, কাজ প্রায় শেষ হলেও নামাজের ব্যবস্থা করা হয়নি। ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা জানান, নিয়োগ সম্পন্ন হলেও ভ্যারিয়েশন সংক্রান্ত জটিলতায় কাজ আটকে আছে।

ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাজিদার রহমান বলেন, “বিদ্যুৎ সংযোগ ও নতুন কিছু কাজ সংযোজনের কারণে ভ্যারিয়েশন অনুমোদন প্রক্রিয়াধীন। অনুমোদন পেলেই দ্রুত উদ্বোধন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম বলেন, “আমি নতুন এসেছি, বিষয়টি যাচাই করে দেখব।”
স্থানীয়দের দাবি—দ্রুত মসজিদটি উদ্বোধন করে নামাজের ব্যবস্থা নিশ্চিত করা হোক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST