শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে সাপের ছোবল খেয়ে সাপসহ হাসপাতালে রোগী , এলাকায় চাঞ্চল্য

Reporter Name / ১২৪ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১:৪১ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোখরা সাপের ছোবলে খেয়ে চিকিৎসার জন্য আসেন সুধাংশু শীল (৫০) নামের এক ব্যক্তি। তবে আশ্চর্যের বিষয় হলো, ছোবল দেওয়া সেই সাপটিকে একটি পলেথিনের ব্যাগে ভরে সঙ্গে করে নিয়ে হাসপাতালে হাজির হন স্বজনরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে নিশ্চিত করেছেন দায়িত্ব থাকা ডা: আহসান হাবীব। এর আগে গেল রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বুলাকীপুর শালিকাদহ এলাকায় এ ঘটনা ঘটে।

সুধাংশু পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা কবলি পাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন নরসুন্দর।

স্থানীয় বাসিন্দা তরুণ শীল জানান, ঘটনার দিন সন্ধ্যায় কাজ করা শেষে বাড়ি ফেরার জন্য শালিকাদহ নদীর ঘাটে নৌকার জন্য অপেক্ষা করছিলেন সুধাংশু সহ কয়েকজন এলাকাবাসী। এ সময় তার বাম হাতের বগলের নীচে একটি ছাতা ছিল। হঠাৎ একটি সাপ ছাতার মধ্যে থেকে বের হয়ে তার হাতে কামড় দেয়। পরে স্থানীয়রা সাপটি ধরে ব্যাগে মধ্যে ভরে নেই এবং দ্রুত সুধাংশু কে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়।

সঠিক চিকিৎসা ও প্রজাতি শনাক্তে সহায়তার জন্য সাপটি সঙ্গে করে হাসপাতালে এনেছেন বলে জানান স্থানীয়রা।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আহসান হাবীব জানান, গেল রোববার সন্ধ্যায় জরুরি বিভাগে একজন রুগী আসেন। সেসময় তাঁরা জানায়, রুগীকে সাপে কামড়িয়েছে। আমারও দেখে তাই মনে হয়েছে। পরে বাহিরে এসে দেখি তাঁরা পলিথিনে ব্যাগের মধ্যে ভরে সাপটিকে এনেছে। সাপটি গোখরা সাপ ছিল। সাপে কামড় দিলে রুগী যে লক্ষণ গুলো হয় যেমন চোখ মেলাতে পারছিলেন না, অস্পষ্ট কথা বলছিলে, মানুষ চিনতে পারছিলেন না, ঘাড় সোজা করতে পারছিলেন না, শ্বাস কষ্ট হচ্ছিল, পালস এবং অক্সিজেন স্যাচুরেশন কমছিল এবং কামড়স্থান অনেকটা ফুলে গিয়েছিল। নিশ্চিত হওয়ার পরপরই এন্টিভেনাম দিয়ে চিকিৎসা শুরু করা হয় এবং এক ঘন্টা পরই ওই ব্যক্তি সবাইকে চিনতে পারে এবং উঠে দাঁড়াতে পারেন। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং আমাদের পর্যবেক্ষনে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST