শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাঞ্চনার নৃশংস পিতৃহত্যা:পালানোর মাত্র ৪ ঘন্টায় বাঁশখালি থেকে আসামি পুত্র রিয়াদ আটক

Reporter Name / ২০৯ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

মোরশেদুল আলম (সাতকানিয়া চট্টগ্রাম)

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে নিজ পিতাকে হত্যার অভিযোগে অভিযুক্ত পুত্র রিয়াদ (২২) কে রেকর্ড সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সাতকানিয়া থানা পুলিশ।

গত [০৯/১১/২৫] সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নয়া পাড়ার বাসিন্দা আহমদ হোসেন (৫২) তাঁর ছেলে রিয়াদ হোসেনের হাতে নির্মমভাবে হত্যা হয়।
উক্ত ঘটনাটির তদন্তে নেমে সাতকানিয়া থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়।
তথ্য প্রযুক্তির নিখুঁত ব্যবহার ও গোয়েন্দা তদন্তের মাধ্যমে টিমটি নিশ্চিত হয় যে, আসামি রিয়াদ পার্শ্ববর্তী বাঁশখালি উপজেলার পুকুরিয়া চৌমুহনী এলাকায় আত্মগোপনে রয়েছে। তদন্তকারী অফিসার এসআই মোহাম্মদ জহির আমিন, এসআই মাহবুল করিম ও এসআই ইদ্রিসের সমন্বয়ে পরিচালিত এক অভিযানে গত রাতে সেখান থেকে তাকে আটক করা হয়।
মাত্র চার ঘণ্টার রেকর্ড সময়ের মধ্যে আসামিকে গ্রেফতারে সফল হওয়ায় পুলিশের এ কার্যক্রম এলাকাবাসীর কাছে প্রশংসার দাবিদার।
এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, “ঘটনাটি প্রাথমিকভাবে একটি পারিবারিক কলহের জের হিসেবে ঘটেছে বলে আমারা জানতে পারি। আমরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সত্যতা উদ্ধার ও আসামিকে গ্রেফতারের জন্য কাজ করেছি। তথ্য প্রযুক্তি ও আমাদের সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় এই সফলতা অর্জন সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হইছে এবং মামলাটির তদন্ত সর্বোচ্চ অগ্রাধিকারের সঙ্গে চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামি রিয়াদ তার বাবার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এই বিরোধের জেরেই সে পিতাকে হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST