শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৩০ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ডের খৈরতল ইউনিট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব খৈরতল এলাকায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির শীর্ষ নেতা নন, তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। সাধারণ মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন।

বক্তারা আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতার প্রতিটি আন্দোলনে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি, যাতে তিনি আবারও জনগণের অধিকার আদায়ের নেতৃত্ব দিতে পারেন।

মাহফিলে উপস্থিত ছিলেন, ৫১নং ওয়ার্ড টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মাতব্বর, ৫১নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন আলাল, টঙ্গী পশ্চিম থানা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আশিক মিয়া, সহসভাপতি ফেরদৌস হাসান অভি, যুবদলের ইমরান, মোঃ লিপু, ডাঃ সজিব, টঙ্গী পশ্চিম থানা জিয়া পরিষদ সদস্য সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া পরিচালনা করেন খৈরতল দক্ষিণ পাড়া আবু হাসেম জামে মসজিদের ইমাম আসাদুল্লাহ।
মিলাদ ও বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST