শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কিশোরগঞ্জে শীতের আমেজ টাটকা খেজুর রসের সন্ধানে রসপ্রেমীদের ঢল

Reporter Name / ১৯৩ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন

কিশোরগঞ্জ সদর প্রতিনিধি:

​শীতকাল মানেই বাঙালির ঐতিহ্যের অংশ খেজুরের রস। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথেই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এখন খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় গাছিরা। প্রচণ্ড শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে টাটকা, মিষ্টি রসের স্বাদ নিতে রসপ্রেমীরা ভিড় করছেন খেজুর বাগানগুলোতে।
​পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামসহ অন্যান্য এলাকায় গ্রামীণ রাস্তার দুই পাশে সারি সারি খেজুর গাছ চোখে পড়ে। এসব গাছে ঝুলে থাকা রসের হাঁড়িগুলো প্রতিদিন নামিয়ে আনেন গাছিরা। ভোরের আলো ফোটার আগেই প্রচণ্ড শীত আর কুয়াশার মধ্যেই শুরু হয় রস সংগ্রহের তোড়জোড়। টাটকা রসের স্বাদ নিতে নানা বয়সি মানুষ অপেক্ষা করে রসের হাঁড়ির নিচে।
​এলাকার সকল গাছিরা এখন রস সংগ্রহ এবং বিক্রিতে চরম ব্যস্ত। শীত এলেই গাছ থেকে রস সংগ্রহের এই ধুম পুরো এলাকাকে এক উৎসবের মেজাজ এনে দেয়।
​খেজুর রসের প্রতি ভালোবাসা এতটাই যে, রসপ্রেমীরা দূর-দূরান্ত থেকে কুয়াশা ভেদ করে ছুটে আসছেন টাটকা রসের স্বাদ নিতে। দল বেঁধে তাজা রস পান করতে আসা যেন এক আনন্দময় উৎসবে পরিণত হয়েছে।
​রস বিক্রেতা জুয়েল মিয়া জানান, রসের চাহিদা এতটাই বেশি যে, ভোরের আলো ফোটার আগেই তা শেষ হয়ে যায়।
​গাছিরা সম্মিলিতভাবে জানান, প্রতিদিন যে পরিমাণ রস সংগ্রহ হচ্ছে, তা দিয়ে চাহিদার জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। পাকুন্দিয়া উপজেলার নারান্দি ও হোসেন্দি ইউনিয়নে ছোট-বড় ৮৫টি গাছ থেকে দৈনিক প্রায় ২০০ থেকে ২৫০ কেজি খেজুর রস সংগ্রহ করা হচ্ছে।
​যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এখন অনেক দূর থেকেও অতিথিরা রস খেতে আসছেন। কিন্তু সেই তুলনায় খেজুর গাছের সংখ্যা কম। গাছিরা মনে করেন, এলাকায় খেজুর গাছের সংখ্যা বাড়ানো গেলে এই ক্রমবর্ধমান চাহিদা মেটানো এবং সবার কাছে টাটকা রস পৌঁছে দেওয়া সহজ হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST