বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান মতিনের মনোনয়ন ফরম জমা

Reporter Name / ২০০ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ২:৪৫ অপরাহ্ন

শরিফুল ইসলাম টাঙ্গাইল:

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফর রহমান মতিন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম গ্রহণ ও জমা করেছেন।
সোমবার (২২/১২/২০২৫) কালিহাতী উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম-এর নিকট থেকে তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ সাবেক আহ্বায়ক কালিহাতী উপজেলা বিএনপি, ইঞ্জিনিয়ার শহিদুর রহমান শহীদ সভাপতি কালিহাতী পৌর বিএনপি, মহর আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওনির্বাচন পরিচালনা কমিটি যুগ্ন আহবায়ক কালিহাতী উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান নারান্দিয়া ইউনিয়ন, মোঃ শাফি খান সাবেক মেয়র এলেঙ্গা পৌর বিএনপি, এস এম এ খালিদ সাবেক সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ময়মনসিংহ ও সাবেক যুগ্ম আহ্বায়ক, কালিহাতী উপজেলা বিএনপি, রফিকুল ইসলাম রফিক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কালিহাতী উপজেলা যুবদল, সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম গ্রহণ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত নেতাকর্মী প্রার্থী লুৎফর রহমান মতিনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন।
মনোনয়ন ফরম গ্রহণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে লুৎফর রহমান মতিন বলেন,কোনো অবস্থাতেই দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানেন—কালিহাতীর মানুষ বিএনপিকে ভালোবাসেন, কালিহাতীর মানুষ আমাকে ভালোবাসেন। আমার নাম ভাঙিয়ে কেউ কোনো অপকর্ম করলে আপনারা আমাকে জানাবেন, আমি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।
তিনি আরও বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ কালিহাতীতে বিজয় অর্জন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বিজয়ের উপহার দিতে পারব।”
মনোনয়ন ফরম গ্রহণ অনুষ্ঠানটি ঘিরে কালিহাতী উপজেলা পরিষদ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST